Main Menu

রিকাবীবাজারে যুবক ছুরিকাহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর রিকাবীবাজারে রোববার রাত সাড়ে ৮টায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রুনু (২৮) নামের এক যুবক আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার কারণ তাৎক্ষনিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে রিকাবীবাজারের শাহীন মিট এন্ড পোল্ট্রি হাউসে এসে একদল সন্ত্রাসী রুনুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা রুনুকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রুনু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহত রুনু শাহীন মিট এন্ড পোল্ট্রি হাউসের মালিকের ছোটভাই।

কতোয়ালী থানার ওসি মোশররফ হোসেন জানান, রিকাবীবাজারে মারামারির খবর তারা পেয়েছেন। তবে, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ দেয়নি।

Share





Related News

Comments are Closed