যমুনায় ট্রলার ডুবি, নিখোঁজ ৩
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার কাজিরহাট থেকে যাত্রী নিয়ে আরিচা ঘাটে আসার পথে মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে কার্গোর ধাক্কায় একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে আলোকদিয়া চরের কাছে লতিফপুর এলাকায় এ ঘটনাটি ঘটে।
এ ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদি হাসান।
তিনি জানান, নিখোঁজদের মধ্যে দুইজন শিশু ও একজন পুরুষ রয়েছে। অন্য যাত্রীদের উদ্ধার করা সম্ভব হয়েছে।
ইউএনও জানান, ডুবে যাওয়া ট্রলারটিতে আনুমানিক শতাধিক যাত্রী ছিলো। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং স্থানীয়রা উদ্ধার অভিযান শুরু করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, পাবনার কাজিরহাট থেকে শতাধীক যাত্রী নিয়ে আরিচা ঘাটে আসার পথে ইঞ্চিনচালিত ট্রলারের সাথে বালুবাহী কার্গোর ধাক্কা লাগে। এসময় ট্রলারটি ডুবে যায়। যাত্রীরা সাঁতরিয়ে চরে উঠতে পারলেও এখনও নিখোঁজ রয়েছে তিনজন।
Related News
চলন্ত অটোরিকশা থেকে থুতু ফেলতে যাওয়া তরুণীর মাথা থেতলে দিলো ট্রাক
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার সাঁথিয়ায় চলন্ত অটোরিকশা থেকে মাথা বের করে থুতু ফেলতে গিয়ে ট্রাকেরRead More
পাবনায় মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে গোসল করতেRead More



Comments are Closed