Main Menu

বিশ্বনাথে ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন

বিশ্বনাথ প্রতিনিধি : “অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা-ফলের পুষ্টি যোগাবে নতুন মাত্রা” এই প্রতিপাদ্যকে বুকে নিয়ে সিলেটের বিশ্বনাথে ‘ফলদ বৃক্ষ মেলা-২০১৮’ উপলক্ষে বিশ্বনাথ উপজেলা পরিষদ মাঠ হতে শুভাযাত্রা বের করে। শুভাযাত্রা শেষে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করা হয়ে।

মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে ৩দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেন- অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার অমিতাভ পরাগ তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার ফজলুল হকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর ইউনিয়ন চেয়ারম্যান ছয়ফুল হক।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী, কৃষি উদ্যোক্তা চান মিয়া, জাবের হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার রমজান আলী।

এসময় ডাঃ বিভাংশু গুণ বিভু, আকবর হোসেন কিসমত, আরব আলী ইমন, সাদিকুল ইসলাম মেনু মিয়া, বেলাল আহমদ ইমরান, বদরুল ইসলামসহ বিভিন্ন কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed