হবিগঞ্জে স্কুল ছাত্রীকে ধর্ষণ
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ করে ধর্ষণ করেছে একই বিদ্যালয়ের দুই ছাত্র। অপহরণের ৩দিন পর সোমবার ভোররাতে অপহৃতা স্কুল ছাত্রীকে উপজেলার কৃষ্ণপুর গ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে পুলিশ হেফাজতে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভিকটিমের পিতা উপজেলার ঘিলাতলী গ্রামের গনু মিয়া বাদি হয়ে ওই বিদ্যালয়ের দুই ছাত্রের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৩/৪জনের নামে মাধবপুর থানায় অপহরণ ও ধর্ষণের মামলা করেছেন। এর সত্যতা নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ চন্দন কুমার চক্রবর্তী।
ভিকটিমের পিতা গনু মিয়া থানায় অভিযোগ করেন, গত ২৫ আগস্ট রাত ১০টার দিকে তার মেয়ে ঘর থেকে বের হলে তালিবপুর আহছানিয়া উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র ও হবিবপুর গ্রামের বাছির মিয়ার ছেলে শাকিল এবং ৮ম শ্রেণীর ছাত্র ও তিনগাঁও গ্রামের হৃদয় মিয়া ৮ম শ্রেণীর ছাত্রীকে একটি মাইক্রোবাসে করে বাড়ি থেকে অপহরণ করে নেয়। এরপর তাকে বিভিন্ন স্থানে রেখে দুই ছাত্র সহ অন্য সহযোগিরা তাকে ধর্ষণ করে। পরে অপহরণকারীরা রোববার মধ্যরাতে অপহৃতাকে উপজেলার কৃষ্ণপুর গ্রামে একটি রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়। পরে গ্রামবাসীর সহযোগিতায় সোমবার ভোররাতে মাধবপুর থানার এসআই কামরুল ইসলাম অপহৃতাকে উদ্ধার করেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed