রাজধানীতে গণধর্ষণের শিকার গৃহবধূ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর গুলিস্তানে এক গৃহবধূ (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। সোমবার সকাল ৯টায় ওই গৃহবধূকে গুরুতর আহত অবস্থায় কে বা কারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ফেলে রেখে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির এএসআই বাবুল মিঞা সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টা ২০মিনিটের দিকে হাসপাতালে ভর্তির রেকর্ড রয়েছে। তিনি গাইনি বিভাগের ২১২ নম্বর ওয়ার্ডে রয়েছেন। এখন মোটামুটি সুস্থ আছেন। হাসপাতালে শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ভিকটিমের সাথে কথা বলেছেন। তারা বেশ কিছু রিপোর্ট নিয়েছেন।
ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) চিকিৎসক বিলকিস বেগম জানান, ওই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। পরীক্ষা করে গণধর্ষণের আলামত পাওয়া গেছে। এছাড়া তার শরীরে নির্যাতনের চিহ্ন রয়েছে। তাকে বিশ্রামের জন্য বেডে রাখা হয়েছে।
ঢাকা মেডিকেল হাসপাতাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) এর সমন্বয়কারী ডাক্তার বিলকিস বেগম জানান, ওই যুবতীর গোপনাঙ্গ থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। প্রাথমিকভাবে দেখা গেছে তার যৌনাঙ্গের ভিতরে অংশ ফেটে গিয়েছে। পরে তাকে দ্রুত ২১২ গাইনি ওয়ার্ডে রেফার করা হয়েছে অস্ত্রোপচারের জন্য। প্রাথমিকভাবে তার গণধর্ষণের শিকার হওয়ার প্রমাণ মেলেছে।
তিনি জানান, মেয়েটির সাথে কথা বলে জানতে পেরেছি, গুলিস্তান এলাকায় সে তার সৎ বোনের বাসায় আসে। গতকাল রোববার রাতে সৎ বোনের বাসায় সে গণধর্ষণের শিকার হয়। পরে ধর্ষকদের একজন তাকে উলঙ্গ অবস্থায় হাসপাতালে ফেলে যায়। মেয়েটি চাকরির জন্য সৎ বোনের বাসায় আসে এবং সৎ বোন খারাপ ছিল তা তার জানা ছিল না। ওই বোনের সহযোগিতায় ধর্ষিত হয়েছে বলে সে জানিয়েছে।
তিনি আরও জানান, ধর্ষিতা এক ছেলে সন্তানের জননী। তার স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গেছে অনেক আগেই। তবে মেয়েটির সাথে কথা বলে মনে হয়নি সে মানসিক রোগী।
এ বিষয়ে শাহবাগ থানার তদন্ত কর্মকর্তা এসআই আফতাব হোসেন বলেন, ধর্ষিতা অনেকটা সুস্থ রয়েছেন। ওটি থেকে নিয়ে তাকে ঘুমের ওষুধ দিয়ে বিশ্রামে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থার উন্নতি হলে আমরা বিস্তারিত তথ্য-উপাত্ত নিয়ে তদন্তে নামবো, কারা এ ঘটনার সাথে জড়িত।
ধর্ষিতার পরিবারের পক্ষ থেকে কেউ হাসপাতালে খোঁজ খবর নিতে আসেননি বলে এসআই আফতাব জানিয়েছেন।
Related News
মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ওRead More
স্বপ্নার নতুন জীবনের শুরু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মাত্র চার বছর বয়সে সিলেট রেলওয়ে স্টেশনের ব্যস্ত প্ল্যাটফর্মেRead More



Comments are Closed