নগরীতে ব্যাংকারের মোটরসাইকেল চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর শেখঘাট খুলিয়া পাড়া থেকে এক ব্যাংকারের পালসার মোটরসাইকেল (সিলেট-ল-১১-৫৫৪১৪, সিসি-১৩৫) চুরি হয়েছে।
এব্যাপারে মোটরসাইকেলের মালিক দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর চৌধুরী বাজার পূবালী ব্যাংক শাখার অফিসার মনজুর আহমদ কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন। ডায়েরী নং ১৪০৯, তারিখ ২১/০৮/২০১৮ইং।
জিডি সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট সোমবার রাত সাড়ে ৮টায় শেখঘাট খুলিয়াপাড়াস্থ নীলিমা-৩৩/২ নং বাসার নিচে বাইকটি রেখে মনজুর আহমদ ৩য় তলায় তার বাসায় যান। ২০/২৫ মিনিট পরে এসে তার নীল রংয়ের পালসার মোটরসাইকেলটি যথাস্থানে পাননি। খোঁজাখুজির পর তিনি মনে করছেন সংঘবদ্ধ চোর চক্র মোটরসাইকেলটি চুরি করেছে। পরে তিনি কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed