Main Menu

নবীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউপির বুড়িনাও গ্রামে বজ্রপাতে ছায়েদ মিয়া (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ আগস্ট) বিকেল ৫টার দিকে নিজ কৃষি জমিতে কাজ করছিল ছায়েদ মিয়া ও তার সহকর্মীরা। হঠাৎ করে আকাশ কালো হয়ে নেমে আসে ঝড় তার সাথে বজ্রপাত। সে বজ্রপাতে আঘাত প্রাপ্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ছায়েদ মিয়া। এসময় তার কান দিয়ে রক্ত ক্ষরণ হয়। পরে সহকর্মীরা তাকে নিয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রওয়ানা দিলে পথিমধ্যে তার মৃত্যু হয়।

ছায়েদ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পানিউমদা ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান এ ঘটনা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed