হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় নিহত ১
হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে শ্যামলী পরিহনের একটি বাসের চাপায় নাসির উদ্দিন (৪৫) নামের এক অটোরিকশাযাত্রী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার (১৬ আগস্ট) ভোরে উপজেলার মোহনা কমিউনিটি সেন্টারের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
নিহত নাসির উদ্দিন উপজেলার চন্দনিয়া গ্রামের নছর আলীর ছেলে।
আহতরা হলেন- বাহুবল উপজেলার চালিচারা গ্রামের আছাদ উল্লাহর ছেলে নূর উল্লাহ (৪৩), একই উপজেলার হরিতলা গ্রামের শফিক মিয়া (৪৮) এবং আব্দুল্লাহকে (৪০) গুরুতর অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় হরিতলা গ্রামের আব্দুর রশিদের ছেলে সেলিম মিয়াকে (৩৮)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, ভোরে ঢাকা থেকে সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি বাস সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান নাসির উদ্দিন। দুর্ঘটনায় আহত হন অটোরিকশার চার যাত্রী।
Related News
হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যেRead More
হবিগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল দুর্বৃত্তরা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে মধ্যরাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (৭ নভেম্বর) দিবাগতRead More



Comments are Closed