‘ভবিষ্যতে দেশে দরিদ্রই খুঁজে পাওয়া যাবে না’
মাছুুদ পারভেেজ (গাজীপুর) সংবাদদাতা: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিভাজন করলে চলবে না। সমষ্টিগত ভাবে সকলে মিলে মিশে কাজ করতে হবে। বর্তমান সরকারের উন্নয়নের কারণে দেশে দারিদ্রের হার কমে এসেছে। কয়েকদিন পর আর দেশে দরিদ্রই খুঁজে পাওয়া যাবে না।
তিনি বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুঃস্থদের মাঝে ভিজিএফ খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, ‘এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশকে উন্নত রাষ্ট্রে পরিনত করতে নারী-পুরুষ নির্বিশেষে আপামর জনসাধারণকে মিলে মিশে কাজ করতে হবে।’
তিনি আরো বলেন, ‘দরিদ্রদের কোন দল নেই। তাদের একমাত্র দল যে সরকার তাদের সহযোগীতা করছে তারাই। দারিদ্র বিমোচনে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। যেমন কমিউনিটি হেলথ ক্লিনিক, একটি বাড়ি একটি খামার, ভিজিডি কার্ড, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা ও দরিদ্র জনগোষ্ঠির জন্য ১০ টাকা কেজি চালের ব্যবস্থা করেছে।’
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, থানা অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া, তুমলিয়া ইউপি চেয়ারম্যান মো. আবুবকর মিয়া বাক্কু প্রমুখ।
উল্লেখ্য, কালীগঞ্জ উপজেলার তুমলিয়া, নাগরী, বক্তারপুর, জামালপুর, জাঙ্গালিয়া, মোক্তারপুর ও বাহাদুরসাদী ইউনিয়নের মোট ১৪৮৩৭ কার্ডধারী উপকারভোগীর মধ্যে ২৯৬.৭৪০ মেট্রিকটন চাল বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগী ২০ কেজি করে ভিজিএফ চাল গ্রহণ করেন।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed