শাবিতে ঈদের ছুটি শুরু ১৯ আগস্ট
শাবি প্রতিনিধি: পবিত্র ঈদুল আযহা ও জন্মাষ্টমী উপলক্ষে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) রবিবার (১৯ আগস্ট) থেকে ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটি চলবে ২ সেপ্টেম্বর (রবিবার) পর্যন্ত।
বিশ্ববিদ্যালয় উপ-রেজিস্ট্রার ইউনুস আলী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী পবিত্র ঈদ-উল-আজহা ও জন্মাষ্টমী উপলক্ষে আগামী ১৯ আগষ্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা এবং প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়।
আগামী রবিবার থেকে ছুটি শুরু হলেও ১৫ আগস্ট সরকারি এবং শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ইতোমধ্যে বাড়ির উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় ছাড়ছেন শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাস অনেকটা ফাঁকা হয়ে গেছে।
এদিকে ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সকল হল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসাইন। তিনি জানান, ১৯ আগষ্ট সকাল ১০টার মধ্যে ছেলে এবং মেয়েদের হল ছেড়ে দিতে হবে। সেইসাথে ১ সেপ্টেম্বর সকল হল খুলে দেওয়া হবে।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed