বাহুবলে কীটনাশক পানে গৃহবধূর আত্মহত্যা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের বাহুবল উপজেলায় কীটনাশক পান করে আয়েশা খাতুন (২১) নামে এক গৃহবধূর আত্মহত্যা করেছেন। বুধবার (১৫ আগস্ট) সন্ধ্যায় হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরে কীটনাশক পান করেন আয়েশা।
আয়েশা ওই উপজেলার দৌলতপুর গ্রামের সালেক মিয়ার স্ত্রী এবং পার্শ্ববর্তী নারিকেল তলা গ্রামের ছুরত আলীর মেয়ে।
আয়েশার বাবা ছুরত আলী জানান, প্রায় দুই বছর আগে সালেকের সঙ্গে বিয়ে হয় তার মেয়ের। শুরুতে তাদের সংসার ভাল কাটলেও সম্প্রতি শুরু হয় নানা ঝামেলা। পারিবারিক ঝামেলার কারণেই আয়েশা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তার।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাশুক আলী বলেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
Related News
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More



Comments are Closed