চুনারুঘাটে মাটিচাপায় ২ নারী শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাটে মাটিচাপা পড়ে ২ নারী চা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। বুধবার (১৫ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার চাকলাপুঞ্জি চা বাগান এলাকার পাহাড়ি টিলায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই এলাকার খোকন মালের স্ত্রী আন্দিনী মাল (২২) ও একই এলাকার মঙ্গল সাঁওতালের স্ত্রী বিষকা সাঁওতাল (২৫)। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈন উদ্দিন ইকবাল জানান, বুধবার দুপুরে ওই এলাকার বেশ কয়েকজন চা শ্রমিক মাটি সংগ্রহের জন্য পাহাড়ি টিলায় যান। টিলার নিচের দিক কেটে গর্ত করে মাটি নিচ্ছিলেন তারা।
এক পর্যায়ে টিলার উপরের দিকের মাটি ধসে তাদের উপর পড়লে ঘটনাস্থলেই ওই দুই নারী শ্রমিকের মৃত্যু হয়। আহত অবস্থায় ৪ জনকে উদ্ধার করে স্থানীয় লোকজন। রাতে নিহতদের অন্তষ্টিক্রিয়া শেষ হয়েছে।
ইউএনও ও চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত দুইজনের পরিবারকে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়।
Related News
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More
হবিগঞ্জে চা বাগান থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে আনুমানিক ৬০ বছর বয়সী একRead More



Comments are Closed