সিলেটে বৈধ ১২টি হাটে পশু বেচাকেনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পবিত্র ঈদুল আযহাকে কেন্দ্র করে পশু বেচাকেনায় ১২টি বৈধ হাট ইজারা দিয়েছে জেলা প্রশাসন। এর বাইরে নগরীর কোথাও অস্থায়ীভাবে অবৈধ পশুর হাট বসালে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে পুলিশ।
সিলেটের বৈধ পশুর হাটগুলো হলো, নগরীর কোতয়ালী থানার কাজীরবাজার পশুর হাট, জালালাবাদ থানার শিবের বাজার পশুর হাট, কুড়িরগাঁও (ইসলামগঞ্জ বাজার) পশুর হাট, বিমানবন্দর থানার সাহেব বাজার সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার মাঠে পশুর হাট, দক্ষিণ সুরমা থানার লালাবাজার পশুর হাট, কামালবাজার পশুর হাট, মোগলাবাজার থানার জালালপুর পশুর হাট, হাজীগঞ্জ বাজার ও রাখালগঞ্জ বাজার পশুর হাট এবং শাহপরান থানা এলাকায় আরও তিনটি পশুর হাট বসবে।
এর বাইরে নগরীর কোথাও কোনো ধরণের পশুর হাট বসলে সেগুলো অবৈধ হবে বলেও জানিয়েছে পুলিশ। তবুও প্রতিবছরের মতো এবারো সিলেটের বিভিন্ন স্থানে অবৈধ পশুর হাট বসানোর পায়তারা চলছে।
এরমধ্যে অন্যতম হলো নগরীর উপশহর, তেররতন, রিকারিবাজার, আম্বরখানা, আখালিয়া, দক্ষিণ সুরমা ও শাহী ঈদগাহ খেলার মাঠ। প্রতিবছরের মতো এবারো অবৈধ ভাবে শাহী ঈদগাহ খেলার মাঠে পশুর হাট বসানোর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এসব দেখে এলাকাবাসী জেলা প্রশাসক বরাবর স্বারকলিপিও দিয়েছেন। যাতে এবার খেলার মাঠে কোনো ধরণের পশুর হাট বসতে না পারে।
সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ বলেন, সিলেট সদর উপজেলার খেলার মাঠ বর্তমানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রচেষ্টায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে রূপান্তরিত হয়েছে। বর্তমানে মাঠের উন্নয়নমূলক কাজও চলছে। তাই এবারের ঈদে খেলার মাঠে কোন পশুর হাট বসবেনা। কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর একাত্মতা পোষণ করে পশুর হাট না বসানোর জন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরো বরেন, বিগত বছরগুলোতে যে কয়েকবার এই মাঠ হাট বাজারের জন্য ইজারা দেওয়া হয়েছে তার সব অর্থ সদর উপজেলা পরিষদের নামে ব্যাংক হিসাবে রাখা হয়েছে। ব্যাংক হিসাবটি যৌথ স্বাক্ষরে পরিচালিত হয়, এখানে হাতে কোন নগদ টাকা নেওয়ার সুযোগ নেই।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মুহাম্মদ আবদুল ওয়াহাব বলেন, সিলেটে ১২টি হাট প্রশাসন ইজারা দিয়েছে। তাই এগুলো বৈধ হাট। এর বাইরে নগরীর কোথাও কোনো ধরণের পশু কেনা বেচার হাট করা হলে সেগুলো অবৈধ। আর পুলিশ অবৈধ হাটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed