ছাত্রদল নেতা রাজু হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু হত্যায় জড়িত সরকারের মদদপুষ্ট সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানিয়েছেন সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ। ন্যাক্কার জনক সন্ত্রাসী হামলায় নিহত রাজুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
রবিবার এক বিবৃতিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুর রব চৌধুরী ফয়সল ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত চৌধুরী সাদেক বলেন- অবৈধ সরকারের সীমাহিন জুলুম ও ভোট ডাকাতি উপেক্ষা করে ৩০ জুলাই সিসিক নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে এগিয়ে থাকে। সর্বশেষ ১১ আগষ্ট স্থগিত থাকা দুটি কেন্দ্রের পুনঃনির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত হওয়ায় সিলেটবাসী বিজয় উল্লাসে ফেটে পড়েন। বিজয় মিছিল শেষে মেয়রের বাসা থেকে বের হওয়ার সময় সরকারের মদদপুষ্ট কতিপয় সন্ত্রাসী ছাত্রদল নেতা রাজু সহ নেতাকর্মীদের উপর নৃশংস হামলা চালায়। এতে তিন ছাত্রদল নেতাকর্মী আহত হন। এর মধ্যে রাজু মারা যায়। যা খুবই দুঃখজনক। এমন নৃশংস হত্যাকান্ডের নিন্দা জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি।
তারা বলেন- সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে ধানের শীষ প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন আরিফুল হক চৌধুরী। এই বিজয়কে নস্যাৎ ও প্রশ্নবিদ্ধ করতে সরকারের মদদপুষ্ট সন্ত্রাসী কর্তৃক এমন ন্যাক্কারজনক হামলা ঘটানো হয়েছে। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের খোঁজে বের করে গ্রেফতার নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর প্রতি জোর দাবী জানান বিএনপি নেতৃবৃন্দ।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed