গুলিস্তানে বাসের ধাক্কায় যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ব্যস্ততম গুলিস্তান এলাকায় খাজাবাবা পরিবহনের একটি বেপরোয়া বাস চাপায় অজ্ঞাতনামা এক যুবক (৩৫) নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়।
রোববার (১২ আগস্ট) দুপুরে জিপিওর উল্টো দিকে ইম্পেরিয়াল হোটেলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক পূর্ব) মুহাম্মদ কামরুজ্জামান জানান, যাত্রাবাড়ী থেকে মিরপুরগামী খাজাবাবা পরিবহনের একটি বাস সড়ক বিভাজকের কাছে ওই যুবককে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় বিকাল সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক জানান যুবকটি মারা গেছেন।
তিনি আরও বলেন, বাসটি জব্দ করা গেলেও চালক ও তার সহকারী পালিয়েছেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, নিহতের লাশ জরুরি বিভাগের মর্গে রাখা রয়েছে। তার পরনে ছিল লুঙ্গি ও চেক শার্ট।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed