চাঁদ দেখা গেছে, ঈদুল আযহা ২২ আগস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে যিলহজ মাসের ১০ তারিখ আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আযহা তথা কুরবানি ঈদ উদযাপিত হবে। রোববার সন্ধ্যায় বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।
বৈঠকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, রোববার বাংলাদেশের আকাশে পবিত্র যিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে যিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১০ যিলহজ ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হবে।
মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আযহা বাংলাদেশে কুরবানি ঈদ এবং বকরা ঈদ হিসেবেও পরিচিত। পবিত্র যিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে হালাল পশু দিয়ে কুরবানি করা যাবে।
প্রসঙ্গত, ভৌগলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর চেয়ে একদিন পরে বাংলাদেশে নতুন চাঁদ দেখা যায়। এজন্য বাংলাদেশে রোজা ও ঈদ একদিন পরেই উদযাপন করা হয়। তবে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজ ও ঈদ উদযাপন করা হয়।
Related News
ফ্রিতে ওমরাহ করার বিশাল সুযোগ, আবেদন করবেন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: বিনা খরচে পবিত্র ওমরাহ পালনের সুযোগ দিচ্ছে সৌদি সরকার। এ জন্য অংশRead More
দুরুদ শরীফ: অন্তরের প্রশান্তির সুখ
আতিকুর রহমান নগরী: মানুষের জীবনে আত্মিক প্রশান্তি, নৈতিকতা ও মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। ধর্মীয় বিশ্বাসের আলোকেRead More



Comments are Closed