হামলায় গুরুতর আহত চিত্রসাংবাদিক ইদ্রিছ আলী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক সংবাদ এর নিজস্ব চিত্রসাংবাদিক ইদ্রিছ আলী দুর্বৃক্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইদ্রিছকে হামলা থেকে রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন ফরিদ আহমদ নামের এক চিকিৎসক। রোববার (১ জুলাই) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
ইদ্রিছ আলী সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেববাজারের বাসিন্দা সাবেক ইউপি সদস্য ইলিয়াস আলীর ছেলে।
ইলিয়াস আলী জানান, রোববার বিকালে স্মার্টকার্ড আনতে ইউনিয়ন অফিসে যায় ইদ্রিছ আলী। সেখানে মানুষের ভিড় দেখে বাড়িতে রওয়ানা দেয় সে। পথিমধ্যে ধোপাগুল পৌছলে ছয় যুবক ক্রিকেটের স্টাম্প ও ব্যাট নিয়ে ইদ্রিছের ওপর হামলা চালায়। তারা বেধড়ক মারপিট করে তাকে। এতে সে গুরুতর আহত হয়। এসময় ইদ্রিছকে মারপিট থেকে বাঁচাতে স্থানীয় বরণগ্রামের চান মিয়ার ছেলে ডা. ফরিদ আহমদ এগিয়ে আসেন। কিন্তু তাকেও মারধর করে হামলাকারীরা।
ইলিয়াস আলী হামলাকারীদের পরিচয় নিশ্চিত করেছেন। হামলাকারীরা হলো ধোপাগুলের আব্দুল জব্বারের ছেলে রাজন আহমদ রাজু (২৮) ও সুজন আহমদ (২৪), লাল মিয়ার ছেলে শিমুল (২৭), ইছরাখ আলীর ছেলে রিপন আহমদ এবং কছির মিয়া ও রুহেল নামের দুই যুবক।
ইদ্রিছ আলী বর্তমানে ওসমানী হাসপাতালের ৪র্থ তলার ৫নং ওয়ার্ডে ভর্তি আছেন। ডা. ফরিদকেও ওসমানীতে ভর্তি করা হয়েছে।
ফটো জানালিস্ট এসোসিয়েশনের নিন্দা
বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ফটো সাংবাদিক ইদ্রিছ আলীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সংগঠনের সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ।
এসোসিয়েশনের সভাপতি আব্দুল বাতিন ফয়সল ও সাধারণ সম্পাদক শংকর দাস রোববার এক বিবৃতিতে হামলার এ নিন্দা জানান।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed