Main Menu

ছাতকে সুরমা নদীতে যুবক নিখোঁজ

ছাতক প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে গোসল করতে গিয়ে রাজিব আহমদ (৩০) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে শহরের তাতিকোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ রাজিব পেশায় একজন নির্মাণ শ্রমিক। তার গ্রামের বাড়ী কিশোরগঞ্জ জেলায়। সে দীর্ঘদিন ধরে শহরের তাতিকোনা এলাকার নাছির মিয়ার নৌকা নির্মাণের কারখানায় (ডক) শ্রমিকের কাজ করতো।

সহকর্মী দুই বন্ধুর সাথে সুরমা নদীতে গোসল করতে নামে রাজিব আহমদ। সাঁতার কাটার এক পর্যায়ে সে নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হয়। তার সহকর্মীসহ এলাকার লোকজন অনেক খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পায়নি।

খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তাকে উদ্ধার করতে সিলেট ফায়ার সার্ভিসের সহায়তা চাওয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed