সিলেটে মৃদু ভূ-কম্পন অনুভূত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে। আজ সোমবার সকাল ১০টা ৫৩ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
সিলেট আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আবহাওয়াবিদ মাহমুদুল হাসান সোহেল জানান, ৪ দশমিক ৯ মাত্রার এ ভূ-কম্পনের উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম প্রদেশের গৌহাটিতে।
তিনি জানান, একই সময়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্য আসামে একটি মাঝারী পাল্লার ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে কেঁপে উঠেছে সিলেটসহ বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলও।
তবে নগরীর বেশিরভাগ মানুষই ভূমিকম্প অনুধাবন করতে পারেননি। এখন পর্যন্ত এ ঘটনায় কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
« গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু (Previous News)
(Next News) জামিন পেলেন কণ্ঠশিল্পী আসিফ »
Related News
দেশে ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩.০। সোমবারRead More
দেশে ফের ভূমিকম্প অনুভূত
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের কয়েকটি অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রোববার (২৮ জুন) রাত ৯টাRead More



Comments are Closed