গোলাপগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে একই ঘরের দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (১০ জুন) সকাল ৭ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- ফুলবাড়ি উত্তরপাড়া গ্রামের শিপলু আহমদের মেয়ে মাইশা আক্তার (দেড় বছর ) ও শাহাব উদ্দিনের মেয়ে মরিয়ম আক্তার (২)।
নিহতদের স্বজনরা জানান, শনিবার (৯জুন) রাতে সেহরী খেয়ে সবাই ঘুমিয়ে পড়েন। পরদিন রবিবার সকাল ৭টার দিকে পিতা-মাতা ঘুমে থাকা অবস্থায় দুই শিশু কন্যা ঘর থেকে খেলার জন্য বের হয়ে যায়। কিছুকক্ষণ পর এই দুই শিশুর মাতা পিতা ঘুম থেকে উঠে তাদের কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন । পরে তারা এই দুই শিশুর লাশ ঘরের পাশে একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রেজার দুই শিশু নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed