Main Menu

নারী কাস্টমারের অশ্লীল ভিডিও ধারণ করে ব্ল‍্যাকমেইল, ব‍্যবসায়ী গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার একটি পর্নোগ্রাফি মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামি শাহিন আলীকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গলের ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত শাহিন আলী শ্রীমঙ্গল থানার জালালীয়া রোড এলাকার মো: শুক্কুর আলীর ছেলে।

​র‌্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী এবং অভিযুক্ত শাহিন আলী একই এলাকার বাসিন্দা। শাহিন তার ভাড়া বাসায় নারীদের বিভিন্ন পণ্য সামগ্রী বিক্রি করতেন এবং ভুক্তভোগী প্রায়ই সেখান থেকে কেনাকাটা করতেন। গত ১১ ফেব্রুয়ারি ভুক্তভোগী শাহিনের বাসা থেকে জুতো ক্রয় করে নিজ বাড়িতে যান। জুতো ছোট হওয়ায় তা পরিবর্তন করতে তিনি পুনরায় শাহিনের বাসায় যান। সে সময় বাসায় কেউ না থাকার সুযোগে শাহিন জোরপূর্বক ভুক্তভোগীর সাথে অশ্লীল কাজ করেন এবং গোপনে মোবাইলে তার ভিডিও ধারণ করেন।

​পরবর্তীতে ওই অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে শাহিন বিভিন্ন সময় ভুক্তভোগীকে ব্ল্যাকমেইল করে অনৈতিক কাজ করতে বাধ্য করেন। ভুক্তভোগী নারী নিজের সংসার টিকিয়ে রাখার স্বার্থে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখেন।

একপর্যায়ে ভুক্তভোগী নারী অভিযুক্তের মোবাইল থেকে উক্ত ভিডিওটি মুছে ফেলার অনুরোধ জানালে শাহিন তার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ভাইরাল করার হুমকি দেওয়া হয়। লোকলজ্জার ভয়ে ভুক্তভোগী তাকে ৫০ হাজার টাকা প্রদান করলেও বাকি টাকা দিতে না পারায় শাহিন আলী ওই অশ্লীল ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

​এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়েরের পর থেকেই আসামিকে আইনের আওতায় আনতে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় র‌্যাব-৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গল থানাধীন ইসলামপুর এলাকায় সফল অভিযান পরিচালনা করে আসামি শাহিন আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

​র‌্যাব জানায়, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

Share





Related News

Comments are Closed