জামিন পেলেন কণ্ঠশিল্পী আসিফ
বিনোদন ডেস্ক: সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা মামলায় কণ্ঠশিল্পী অাসিফ অাকবরের জামিন মঞ্জুর করেছেন অাদালত।
সোমবার (১১ জুন) ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম কেশব রায় চৌধুরীর অাদালত অাসিফ অাকবরের জামিন মঞ্জুর করেন।
এর আগে এই আদালতে দ্বিতীয়বারের মতো আসিফের জামিন শুনানী হয়। অাদালত শুনানি শেষে ১০ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
আসিফের অাইনজীবী ফারুক অাহমেদ বলেন, অাগামী চার্জশিট দাখিল পর্যন্ত এই জামিন মঞ্জুর করা হয়েছে।
এই শুনানিতে সন্তোষ প্রকাশ করেছেন অাসিফের স্ত্রী সালমা অাসিফ ও আসিফের অনুরাগীরা।
এর আগে, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিনের দায়ের করা তেজগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার হন আসিফ।
আসিফের বিরুদ্ধে করা মামলার অভিযোগ নামায় শফিক তুহিন উল্লেখ করেছেন, গত ১ জুন একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে তিনি জানতে পারেন, আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সংগীতকর্মসহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের ৬১৭টি গান সবার অজান্তে বিক্রি করেছে।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed