রাজধানীতে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর ভাটারা থানার গরুর হাট এলাকায় পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১০ জুন) দিবাগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। তবে ওই যুবকের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
ভাটারা থানার উপ পরিদর্শক (এসআই) শাহীন মো. আমানুল্লাহ জানান, ডিবি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed