বিশ্বনাথে ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে নারীর টাকা ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে নারীর কাছ থেকে দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। রোববার (৫ জুলাই) দুপুরে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের পৌরশহরের হরিকলস নামক স্থানে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরতিঙ্গা বেগম (৪৮) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আলাপুর গ্রামের আব্দুল ওয়াহাবের স্ত্রী।
পরতিঙ্গা বেগম জানান, রোববার পৌর শহরের পুরান বাজারের ডাচ্-বাংলা ব্যাংক থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা তোলেন তিনি। তার ভ্যানিটি ব্যাগে আরও ৫ হাজার টাকা ছিল। টাকা উত্তোলন করে টমটম রিকশায় করে বাড়ি ফিরছিলেন। এসময় হরিকলস নামক স্থানে যাওয়া মাত্রই মোটরসাইকেলে দুজন ছিনতাইকারী তার টমটম রিকশা থামিয়ে দা দিয়ে ভয় দেখিয়ে টাকার ব্যাগের ফিতা কেটে টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে তিনি স্থানীয় লোকজনের সহায়তায় থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।
বিশ্বনাথ থানার পরিদর্শক (তদন্ত) মনোজ প্রভাকর রায় বলেন- খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে তদন্ত চলছে।
Related News
জাফলংয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ১২টি লিস্টার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্র জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেRead More
ফ্যাসিস্টদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে হবে: এমপি এমরান চৌধুরী
বৈশাখী নিউজ ডেস্ক: পতিত ফ্যাসিস্ট ও তাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের সর্বস্তরের নেতাকর্মীদেরRead More



Comments are Closed