সাদাপাথরে পরিচ্ছন্নতায় ‘ক্লিন সিটি সিলেটে’র ব্যতিক্রমী উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথরে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সামাজিক সংগঠন ক্লিন সিটি সিলেট। পর্যটনকেন্দ্রটিতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি আগত পর্যটকদের পরিবেশ রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান সম্প্রতি সংগঠনটির স্বেচ্ছাসেবকেরা।
স্বচ্ছ পানির ধারা, সাদা পাথরের বিস্তীর্ণ এলাকা, সবুজ পাহাড় আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো পর্যটক ভিড় করেন। তবে অনেক পর্যটকের অসচেতন আচরণে প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের মোড়ক ও অন্যান্য অপচনশীল বর্জ্যে দূষিত হচ্ছে এ পর্যটনকেন্দ্রের পরিবেশ।
এই বাস্তবতায় পরিবেশ সংরক্ষণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দীর্ঘ সাত বছর ধরে কাজ করে আসা ক্লিন সিটি সিলেট সম্প্রতি ভোলাগঞ্জ সাদাপাথরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে অংশ নেওয়া স্বেচ্ছাসেবকেরা পর্যটনকেন্দ্রের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, পানির বোতল ও অন্যান্য বর্জ্য সংগ্রহ করেন। একই সঙ্গে তারা পর্যটকদের ব্যবহৃত বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং ভ্রমণ শেষে স্থানটি পরিচ্ছন্ন রেখে যাওয়ার আহ্বান জানান।
ক্লিন সিটি সিলেটের সভাপতি নাজিব আহমদ বলেন, ‘শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। পর্যটক, স্থানীয় বাসিন্দা এবং সামাজিক সংগঠনের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ভোলাগঞ্জ সাদাপাথরের প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা সম্ভব। ছোট্ট একটি সচেতনতা এবং দায়িত্বশীল আচরণই পারে পরিবেশকে বিপুল পরিমাণ বর্জ্যের হাত থেকে রক্ষা করতে।’
সংগঠনটির পক্ষ থেকে পর্যটকদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো, যেখানে-সেখানে ময়লা না ফেলে নির্ধারিত স্থানে ফেলা এবং দেশের সব পর্যটনকেন্দ্র পরিচ্ছন্ন রাখতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed