গোলাপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি ও স্বেচ্ছাসেবক লীগ নেতা হাসান আহমদ (৩০)কে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
সোমবার (৬ জুলাই) ভোররাত ৪টা ১৫ মিনিটে উপজেলার চন্দরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি চন্দরপুর গ্রামের বারাম উদ্দিন ও আয়শা বেগমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত হাসান আহমদ বৈষম্যবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারভুক্ত আসামি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
Related News
সিলেটে ৬২ লাখ টাকার ভারতীয় মদসহ আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে বালুবাহী একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্নRead More
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More



Comments are Closed