গোলাপগঞ্জে স্কুলের ঝুকিপূর্ণ সীমানা প্রাচীর রক্ষায় ড্রেন নির্মাণের দাবি
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত রায়গড়-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) স্কুলের ভূমিদাতা সদস্য সাহেদ আহমদ এই আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত রায়গড়-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর ঘেষে বর্ষা মৌসূমে পানি যাতায়াতের ফলে বিদ্যালয়ের সীমানার মাটি সরে গিয়ে সীমানা প্রাচীরটি বর্তমানে ঝুকির মধ্যে রয়েছে। যেকোন সময় প্রাচীরটি ভেঙ্গে পড়ে দুর্ঘটনা ঘটতে পারে। এজন্য সীমানা প্রাচীরটি রক্ষার্থে তদন্ত করে প্রায় ৯০ ফুট ড্রেন নির্মান করার দাবি জানানো হয়।
আবেদন পেয়ে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম এ বিষয়ে ব্যবস্থা নিতে সদর ইউনিয়নের চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছেন।
Related News
বালাগঞ্জে সড়কজুড়ে ছোট-বড় গর্ত, দুর্ভোগে যাত্রীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর-গহরমলি সড়কের বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। আবার কোথাওRead More
নানা অনিয়ম ও দুর্নীতির বেড়াজালে বন্ধী শাহজালাল সারকারখানা
বিশেষ সংবাদদাতা: নানা অনিয়ম ও দুর্নীতি বেড়াজালে নিমজ্জিত সিলেটের ফেন্চুগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহত্তম সারRead More



Comments are Closed