সাংবাদিক এমএফ আলী ফয়েজ চিকিৎসা তহবিল গঠন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি অবিভক্ত বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সিলেটের ডাক’র প্রতিনিধি অসুস্থ সাংবাদিক এমএফ আলী ফয়েজের চিকিৎসার জন্য এমএফ আলী ফয়েজ চিকিৎসা তহবিল গঠন করা হয়েছে।
রোববার (৩ জুন) সন্ধ্যার পর গোয়ালাবাজারস্থ ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যালয়ে ওসমানীনগর-বালাগঞ্জের সাংবাদিক ও সুধীজনদের সমন্বয়ে এ তহবিল গঠন করা হয়।
ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি উজ্জ্বল ধরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, অবিভক্ত বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাবেক চেয়ারম্যান লেখক গবেষক আব্দুল হাই মোশাহিদ, বালাগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, মাসিক রুপসী সিলেট প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক আবু হানিফা, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. কয়েছ মিয়া, কার্যনির্বাহী সদস্য জয়নাল আবেদীন, দৈনিক যুগান্তরের বালাগঞ্জ প্রতিনিধি শামিম আহমদ, দৈনিক জালালাবাদ ও নয়াদিগন্তের ওসমানীনগর প্রতিনিধি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আবুল মতিন, সহযোগী সদস্য কবির আহমদ, রনিক পাল, নূরুল ইসলাম রাফি, অনলাইন নিউজ পোর্টাল বাংলা ভিউ’র নিজস্ব প্রতিবেদক কাওছার আহমদ।
সভায় সর্ব সম্মতিক্রমে সাংবাদিক এমএফ আলী ফয়েজের চিকিৎসার জন্য এমএফ আলী ফয়েজ চিকিৎসা হতবিল ও তহবিল পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
অবিভক্ত বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান লেখক গবেষক আব্দুল হাই মোশাহিদকে আহ্বায়ক, বালাগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাব আহমদ, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি রজত দাস ভুলন ও বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিনকে যুগ্ম আহ্বায়ক, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল বাংলা ভিউ’র সম্পাদক ও প্রকাশক জুবেল আহমদ সেকেলকে সদস্য সচিব ও বালাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল জাগো সিলেট এর সম্পাদক শিপন খানকে যুগ্ম সদস্য সচিব করা হয়।
ওসমানীনগর-বালাগঞ্জের কর্মরত সকল সাংবাদিকরা এই কমিটির সদস্য ও সাবেক সাংবাদিকরা উপদেষ্টা থাকবেন। গঠিত তহবিলের নামের আহ্বায়ক ও দুই সদস্য সচিবের নামে ব্যাংকে যৌথ হিসাব খোলা হবে।
দেশ বিদেশের সকল দানশীল ব্যক্তিবর্গকে সাংবাদিক এমএফ আলী ফয়েজ চিকিৎসা তহবিলে দান করার জন্য নবগঠিত আহ্বায়ক কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed