পার্বতীপুরে দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুর উপজেলার পার্বতীপুর-সৈয়দপুর মহাসড়কের বেলাইচন্ডি বুড়ির ডাঙ্গা এলাকায় পাথর বোঝাই দুই ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছে।
জানা যায়, রোববার (৩ জুন) দিবাগত রাত ২টার দিকে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী বুড়ীর ডাঙ্গা নামক স্থানে পঞ্চগড় থেকে সিলকোট বালু ভর্তি একটি ট্রাক (মেট্রো, ট-১৬-০৮৯১) ঘটনাস্থলে বিকল অবস্থায় দাড়িয়ে থাকা ছোট পাথর ভর্তি অপর একটি ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। ফলে প্রচন্ড সংঘর্ষে দু’টি ট্রাকই দুমড়ে মুচড়ে রাস্তা থেকে খাদে পড়ে যায়। এসময় ধাক্কা দেয়া ট্রাকটিতে বসে থাকা হেলপারের হাত, পাঁ, পাঁজর ভেঙ্গে সামনের অংশে চাপা লেগে আটকা পড়ে। আর্তচিৎকারে গ্রাম বাসীরা জানতে পারে। খবর পেয়ে পার্বতীপুর-সৈয়দপুর ফায়ার সার্ভিসের ৩টি উইনিট ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এবং সোমবার ভোর পর্যন্ত দুমড়ে মুচড়ে যাওয়া ট্রাক কেটে মৃত হেলপারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
পার্বতীপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সাইফুল্লাহ্ জানান উদ্ধার কালীন সময় হেলপারের মৃত্যু ঘটেছে। সে এক মর্মান্তিক দৃশ্য। ধারণা করা হচ্ছে খাদে পড়া ট্রাকের নিচে কোনো ব্যক্তি আটকা পড়ে থাকতে পারেন। এ সংবাদ পাঠানো পর্যন্ত পতিত ট্রাক দুটিকে উদ্ধারের কোন তৎপরতা লক্ষ্য করা যায়নি।
নিহত হেলপার আলমগীর (৩০) নওগাঁ জেলার চকবারিয়া এলাকার সেলিম উদ্দীনের পুত্র বলে জানা গেছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed