পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশের নারীরা
স্পোর্টস ডেস্ক: নারী এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। মালয়েশিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সালমা বাহিনীর প্রথম জয়।
সোমবার (৪ জুন) কুয়ালালামপুরের কিনারা একাডেমি ওভালে টুর্নামেন্টের ৪র্থ ও নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে বিসমাহ মারুফের দলকে ব্যাটিংয়ে পাঠান বাঘিনীদের দলপতি সালমা।
জাহানারা-খাদিজা-নাদিয়াদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৫ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩ বল বাকি থাকতেই জিতে যায় বাংলাদেশ।
দলের পক্ষে শামীমা ও নিজার সুলতানা ৩১ এবং ফাহিমা ২৩ রান করেন। নাহিদা ২টি এবং সালাম, ফাহিমা ও রুমানা প্রত্যেকে একটি করে ইউকেট নেন। ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার উঠেছে শামীমার হাতেই।
এর আগে রোববার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটে হেরেছিল সালমা খাতুনরা। বুধবার তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed