মাধবপুর ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়। বৃহস্পতিবার (৩১ মে)দুপুর সাড়ে ১২টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান পুষ্প কমার কানু। এ বাজাটে সম্ভাব্য আয় দেখানো হয়েছে ২ কোটি ৬৪ লাখ ৮৩ হাজার ৬০০ টাকা। আর ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬২ লাখ ৮৪ হাজার টাকা। উদ্বৃত্ত দেখানো হয় ১ লাখ ৯৯ হাজার ৬০০ টাকা।
মাধবপুর ইউপি চেয়ারম্যান পুষ্প কুমার কানুর সভাপতিত্বে ও সচিব সমরেন্দ্র সিংহের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধলই বিজি ক্যাম্পের অধিনায়ক বিদ্যুৎ কুমার, সাংবাদিক আসহাবুর ইসলাম, কমলগঞ্জ কৃষি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রাধা কান্ত সিংহ, ইউপি সদস্য মকবুল আলী, বাবুল কুমার সিংহ, সাবিদ আলী, আব্দুল আহাদ, সুমিত্রা বালা নুনিয়া, এনজিও প্রতিনিধি অঞ্জন সিনহা প্রমুখ।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, ৬০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের দায়েRead More
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More



Comments are Closed