সিসিকের অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) অনলাইন সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিক এ কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী ।
অনুষ্ঠানে আরিফুল হক চৌধুরী বলেন, এখন থেকে সিলেটের নাগরিকরা ঘরে বসেই সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন সেবা গ্রহণ ও সেই সব সেবার ফি পরিশোধ করতে পারবে। তাদেরকে আর বাড়তি ঝামেলা পোহাতে হবে না। খুবই অল্প সময়ে এই ডিজিটাল সেবার মাধ্যমে তারা তাদের কাঙ্খিত সেবাটি গ্রহণ করতে পারবেন।
মেয়র বলেন, অনেক প্রবাসীই আছেন দেশে আসেন মাত্র কয়েকদিনের জন্য। নতুন বাড়ি নির্মাণ সহ সিলেট সিটি করপোরেশনের বিভিন্ন সেবার ফি দিতে গিয়ে কোন কোন ক্ষেত্রে ২ থেকে ৩ দিন সময় লেগে যায় তাদের। এখন থেকে সেই সমস্যা হবে না। ইচ্ছে করলে দেশের বাইরে থেকেও উনারা সিলেট সিটির বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবে। ঘরে বসেই যথা সময়ে পরিশোধ করতে পারবেন পানির বিল, হোল্ডিং ট্যাক্স।
অনেক সময় দেখা যায় অনেক মধ্যস্বত্ত ভোগীরা নাগরিকদের হয়রানি করে। অনলাইন সেবার মাধ্যমে গ্রাহকরা এসব হয়রানি থেকে সহজেই মুক্তি পাবেন বলে জানান তিনি। এতে করে সিলেট সিটি করপোরেশনের ট্যাক্স আর বকেয়া থাকবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন আরিফ।
মেয়র বলেন, এখন সহজেই অনলাইনে অভিযোগ জানাতে পারবেন নাগরিকরা। এতে করে দ্রুত সেইসব সমস্যার সমাধান করাও সম্ভব হবে।
ব্র্যাক ব্যাংক ও রিকার্শন টেকনোলজিস লি: এর সহায়তায় তৈরি সিলেট সিটিজেন চার্টার অ্যাপটি গ্রাহকরা সহজেই গুগল প্লে-স্টোর কিংবা এপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন। এছাড়া এইসব সেবা সিসিকের ওয়েবসাইট থেকেও পাওয়া যাবে বলে জানিয়েছেন রিকার্শন টেকনোলজিস লি: এর কর্মকর্তারা। নাগরিকরা অ্যাপ কিংবা ওয়েবসাইটের মাধ্যমে তাদের ডেবিট কিংবা ক্রেডিট কার্ড দিয়ে বিভিন্ন সেবার ফি প্রদান করতে পারবেন। এতে করে বিল পরিশোধের হার্ডকপি সংগ্রহে রাখতে হবে না বলেও জানান কর্মকর্তারা। অ্যাপসেই সেই সব ডাটা সংরক্ষিত থাকবে বলে জানান তারা।
সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এজেডএম নুরুল হকের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আসহাব উদ্দিন আহমদ, রিকারসন টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা আতিকুর রহমান চৌধুরী এবং সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নুরুল আলম।এছাড়া ব্র্র্যাক ব্যাংকের সিলেট ব্রাঞ্চের ম্যানেজার অনুপ কান্তি দাস, রিকার্শন টেকনোলজিস লি:-এর কর্মকর্তা ও সিসিকের কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনলাইন কার্যক্রম চালু হওয়ায় সিটি কর্পোরেশনের নাগরিকরা অনলাইনে তাদের হোল্ডিং ট্যাক্স, পানির বিল, ট্রেড লাইসেন্সের ফি, ইমারত নির্মাণের আবেদন এবং সেবা সংক্রান্ত বিভিন্ন অভিযোগ করতে পারবেন।
উদ্বোধনী দিনে আফতাব আলী নামের একজন গ্রাহক অনলাইনে তার পানির বিল পরিশোধ করেন।
এছাড়া অনলাইন সেবা কার্যক্রম চালু হওয়ায় নগরবাসী এবং প্রবাসীরা কর্পোরেশনের অনলাইন সেবা পাবেন। বিশ্বের যে কোন প্রান্ত থেকে এর মাধ্যমে সেবা নিতে পারবেন নগরীর বাসিন্দারা। এর ফলে নগরের সব ধরণের সেবায় স্বচ্ছতা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed