তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মাদকবিরোধী অভিযানে কথিত বন্দুকযুদ্ধে তিন জেলায় তিনজন নিহত হয়েছেন। এরমধ্যে মাদারীপুর ও মৌলভীবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন। আর যশোরে দু’দলের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুর: মাদারীপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বাচ্চু খলিফা (৪৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোররাত ৪টার শিবচর উপজেলার শম্ভুক এলাকায় এ ঘটনা ঘটে। তিনি শিবচরের খলিফা পট্টি এলাকার সফর খলিফার ছেলে।
মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন জানান, প্রতিদিনের মতো রাতে মাদক উদ্ধার পুলিশের একাধিক টিম টহল দিচ্ছিল। শিবচরের শম্ভুক নদের এলাকায় পৌঁছালে মাদক ব্যবসায়ী দু’পক্ষের গোলাগুলির শব্দ শুনতে পায় পুলিশ। এসময় পুলিশ কাছাকাছি পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টাগুলি ছোড়ে। পরে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিবিদ্ধ অবস্থায় বাচ্চু খলিফাকে উদ্ধার করে। পরে তাকে সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে একটি দেশীয় পাইপগান, ৩ রাউন্ড গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। নিহত বাচ্চুর বিরুদ্ধে শিবচরসহ বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। সে তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী বলে জানান পুলিশ সুপার।
মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোররাতে উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
পুলিশের দাবি, নিহত ব্যক্তি ডাকাত দলের সর্দার।
কুলাউড়া থানা সূত্রে জানা যায়, ভোররাত ৪টার দিকে কুলাউড়া থানা পুলিশের কাছে খবর আসে পাবই গ্রামে ডাকাত দল হানা দিয়েছে। এ সময় পুলিশ ওই এলাকায় পৌঁছালে ডাকাত দল টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ গোলাগুলির পর ডাকাত দল পিছু হটে। তখন আশপাশ খুঁজে ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে সকালে স্থানীয়দের কাছ থেকে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।
নিহতের বিরুদ্ধে থানায় ১০টির বেশি মামলা রয়েছে বলে জানান কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শামীম মুসা জানান।
ওসি জানান, ঘটনাস্থল থেকে একটি লোকাল গান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া লাশের পাশ থেকে ৫টি রামদা উদ্ধার করা হয়েছে।
যশোর: যশোরের বাঘারপাড়ায় ‘গোলাগুলি’তে অজ্ঞাত যুবক (৩২) নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার ভাটার আমতলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
বাঘারপাড়া থানার সেকেন্ড অফিসার এসআই নাসিরুল হক খান জানান, যশোর-মাগুরা মহাসড়কের বাঘারপাড়া উপজেলার খাজুরা ভাটার আমতলা নামকস্থানে একটি মেহগনিবাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে বলে তারা খবর পায় পুলিশ। এই খবর অনুযায়ী বৃহস্পতিবার ভোর রাতে সেখানে অভিযান চালিয়ে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ মরদেহ দেখতে পায় পুলিশ। এছাড়াও একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ লাশটি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আব্দুর রশিদ জানান, ওই যুবককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার মাথায় গুলি লেগেছে।
Related News
কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও উপবৃত্তি বিতরণ
Manual3 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কমলগঞ্জে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবংRead More
কমলগঞ্জে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও যথাযোগ্য মর্যাদায় কমলগঞ্জ কেন্দ্রীয়Read More



Comments are Closed