Main Menu

ওসমানীনগরে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩০ মে) দুপুরে উপজেলার তাজপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

অভিযানকালে তাকওয়া রেস্টুরেন্টকে ২ হাজার, শাহজালাল বিরানী হাউসকে ২ হাজার, হাজী খুরশেদ আলী স্টোরকে ২ হাজার ও সালমান স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সেনেটারি ইন্সপেক্টর মো. শামসুদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন হাট-বাজারে ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

Share





Related News

Comments are Closed