Main Menu

আপিলেও কুমিল্লার দুই মামলায় জামিন স্থগিত

বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার নাশকতার দুই মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া জামিন আগামী ২৪ জুন পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। ওইদিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে। এর মধ্যে রাষ্টপক্ষকে নিয়মিত আপিল করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩১ মে) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এই দুই মামলায় এ শুনানি শুরু করেন। খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন খন্দকার মাহবুব হোসেন, মওদুদ আহমদ, এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

এর আগে গত মঙ্গলবার (২৯ মে) দুপুরে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার আদালত হাইকোর্টের দেয়া খালেদা জিয়ার ৬ মাসের জামিন আদেশ স্থগিত করেন। একইসঙ্গে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানির জন্য আজকের দিন বৃহস্পতিবার (৩১ মে) ধার্য করেন।

আগেরদিন সোমবার (২৮ মে) বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি জে বিএম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এই দুই মামলায় খালেদা জিয়াকে ৬ মাসের জামিন দেন। পরে জামিন আবেদন স্থগিত চেয়ে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

মঙ্গলবার (২৯ মে) খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষ শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

Share





Related News

Comments are Closed