রাশিয়া বিশ্বকাপের কিছু তথ্য
স্পোর্টস ডেস্ক : আর মাত্র অল্প কয়েকদিন বাকি রাশিয়া বিশ্বকাপের। যেখানে সারা বিশ্ব এক সারিতে এসে দাঁড়াবে, শুধুমাত্র বিশ্বকাপকে ঘিড়েই পুরো একমাস সময় আবর্তিত হবে। নতুন নতুন ইতিহাস রচিত হবে, আর সেখান থেকেই ভবিষ্যত ফুটবল খুঁজে নিবে তার নিজস্ব স্বকীয়তা।
প্রতি চার বছর অন্তর পুরো ফুটবল বিশ্ব অসাধারণ সুন্দর এই খেলাটির জন্য অপেক্ষায় থাকে, যেখানে কিংবদন্তীরা নিজেদের ফুটবল শৈলী দিয়ে সকলের মনে আরো শক্তভাবে জায়গা করে নেয়।
এবার রাশিয়ার দিকে তাকিয়ে আছে পুরো বিশ্ব। পাঁচ সপ্তাহের লড়াই শেষে শ্রেষ্ঠত্বের মুকুট কার মাথায় বসবে সেটা ছাপিয়ে মাঝে মাঝে কোন কোন খেলোয়াড় তার আপন মহিমায় হয়ে উঠেন শ্রেষ্ঠ।
রাশিয়া বিশ্বকাপে গ্রুপ, খেলোয়াড় থেকে শুরু করে স্টেডিয়ামসহ কিছু বিস্তারিত তথ্য এখানে তুলে ধরা হলো-
বিশ্বকাপের স্বাগতিক শহর :
২০১৮ বিশ্বকাপের ম্যাচগুলো রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে সমর্থকরা রাশিয়ার বিভিন্ন প্রান্ত ঘুড়ে দেখারও সুযোগ পাচ্ছে।
লুজিনকি স্টেডিয়ামকে এবারের আসরের মূল ভেন্যু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এখানেই ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানকার দর্শক ধারণ ক্ষমতা ৮১ হাজার। এ ছাড়া অন্যান্য স্টেডিয়ামগুলো হলো সেইন্ট পিটার্সবার্গ, কালিনিনগ্রাড, নিজনি নোভোগোরোড, কাজান, ইয়েকাটেরিনবার্গ, সারানাস্ক, সামারা, ভোলগোগ্রাড, রোস্তোভ ও সোচি।
বিশ্বকাপের ফর্মেট :
এবারের রাশিয়া বিশ্বকাপে ৩২টি দেশ অংশ নিচ্ছে। আটটি গ্রুপে বিভক্ত হয়ে দলগুলো খেলবে, প্রতিটি গ্রুপে রয়েছে চারটি করে দল। প্রতি গ্রুপের শীর্ষ দুটি দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে।
অংশগ্রহনকারী দলগুলো হলো :
গ্রুপ-এ : রাশিয়া, মিশর, সৌদি আরব, উরুগুয়ে
গ্রুপ-বি : পর্তুগাল, স্পেন, মরক্কো, ইরান
গ্রুপ-সি : ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক
গ্রুপ-ডি : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া, নাইজেরিয়া
গ্রুপ-ই : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া
গ্রুপ-এফ : জার্মানি, মেক্সিকো, সুইডেন, দক্ষিণ কোরিয়া
গ্রুপ-জি : বেলজিয়াম, পানামা, তিউনিশিয়া, ইংল্যান্ড
গ্রুপ-এইচ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া, জাপান।
Related News
নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের অংশগ্রহণেRead More
বিশ্বকাপের টিকিট বিক্রিতেই ফিফার আয় ৪৮ হাজার কোটি টাকা
স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ ঘিরে দর্শকদের উন্মাদনা যে কতটা বাণিজ্যিক সাফল্য এনে দিতে পারে, তারRead More



Comments are Closed