Main Menu

কুলাউড়ায় পুকুর থেকে গৃহবধুর লাশ উদ্ধার

কুলাউড়া সংবাদদাতা: মৌলভীবাজারের কুলাউড়ার উপজেলার বরমচাল চা বাগানের একটি পুকুর থেকে নিপু বাউরী (২৫) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে একই এলাকার দুলন বাউরীর স্ত্রী।

মঙ্গলবার (২৯ মে) সকালে বরমচাল চা বাগানের দিপু লাইনের একটি পুকুরে লাশ ভেসে আছে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

স্থানীয় ইউপি সদস্য চন্দন কুর্মি জানান, মঙ্গলবার সকালের দিকে স্থানীয়রা নিপু বাউরীর লাশ তার নিজ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে আমাকে খবর দেয়। পরে আমি পুলিশকে খবর দেই। কিভাবে সে মারা গেলো আমরা বুঝতে পারছি না।

কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed