জাফলংয়ে পিয়াইন নদী থেকে ২টি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: উজান থেকে নেমে আসা আকস্মিক পাহাড়ি ঢলের তোড়ে গত ৪দিন আগে জাফলং থেকে নিখোঁজ হওয়া এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ মে) সকাল ১০ টার দিকে গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের কান্দুবস্তি এলাকায় লাশ দুটি পিয়াইন নদীতে ভেসে ওঠার খবর পাওয়ার পর বেলা সাড়ে ১২ টার দিকে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।
তাদের মধ্যে একজন হলেন- কিশোরগঞ্জের ব্রাহ্মনকুটুরি গ্রামের আসাদ মিয়ার ছেলে জাফলংয়ের পাথর শ্রমিক রাজীব (২২) ও অপরজন ভারতের ডাউকি এলাকার সুনপেডেং গ্রামের গসলিবুট সেংক্রোসের ছেলে ইস্পাইন লামিন (৩০)।
জানা গেছে- গত শুক্রবার (২৫ মে) জাফলংয়ে ঘুরতে আসা ভারতীয় পর্যটকদের গাইড হিসেবে এসেছিলেন ভারতের ইস্পাইন লামিন এবং জাফলং এলাকার কান্দুবস্তি এলাকায় বোমা মেশিনে কাজ করছিলেন পাথর শ্রমিক রাজীব। এসময় হঠাৎ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের তোড়ে দুজন নিখোঁজ হয়ে যায়। সে সময় অনেক খোঁজাখুঁজি করেও তাদেরকে পাওয়া যায়নি।
সর্বশেষ মঙ্গলবার সকাল ১০ টার দিকে এলাকাবাসী স্থানীয় কান্দুবস্তি এলাকায় ভাসমান মরদেহ দুটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে গোয়াইঘাট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুপুর সাড়ে ১২ টার দিকে লাশ দুটি উদ্ধার করে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল জানান, নদীতে দুটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তিনি আরো জানান, নিখোঁজের পর থেকে ভারতের বিএসএফ ও খাসিয়ারা যুবকটির খোঁজ করছিলো। একইভাবে বাংলাদেশি ওই পাথর শ্রমিকও নিখোঁজ ছিলেন। ঢলের তুড়ে পড়ে তারা উভয়ে নৌকা ডুবিতে নিখোঁজ হন। উভয়ের আত্মীয় স্বজনরা এসে পরিচয় শনাক্ত করেছেন।
Related News
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More
ঢাকা-সিলেট মহাসড়কে অধিগ্রহণের টাকা পেতে ভূমিমালিকদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: স্বপ্নের ছয় লেন মহাসড়ক নির্মাণের জন্য জমি দিয়েছেন। সরকারের আশ্বাসে মালিকানাধীন ভূমিRead More



Comments are Closed