সিলেট, রাজশাহী ও বরিশালে ভোট ৩০ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৩০ জুলাই এই তিন সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ মে) দুপুরে সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এ তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৮ জুন, মনোয়নপত্র যাচাই-বাছাই ১ ও ২ জুলাই, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুলাই এবং প্রতীক বরাদ্দ ১০ জুলাই।
বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সিইসি কেএম নূরুল হুদা বলেন, এই তিন সিটির কয়েকটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে। তবে ঠিক কতটি ভোট কেন্দ্রে ইভিএম মেশিনে ভোটগ্রহণ করা হবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
নুরুল হুদার ঘোষিত তফসিল অনুসারে, মনোনয়ন দাখিল ২৮ জুন, মনোনয়ন বাছাই ১ থেকে ২ জুলাই, মনোনয়ন প্রত্যাহার ৯ জুলাই এবং প্রতীক বরাদ্ধ করা হবে ১০ জুলাই।
এসময় সিইসি বলেন, তিন সিটির তফসিল আজকে ঘোষণা করা হলেও এর কার্যক্রম শুরু হবে ১৩ জুন থেকে। অর্থাৎ ১৩ জুন থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে।
এছাড়া ১৩ জুনের আগে আচরণবিধি পরিবর্তন হলে নতুন আচরণবিধি কার্যকর হবে বলেও জানিয়েছেন সিইসি নূরুল হুদা।
তিনি বলেন, ‘স্থানীয় এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। তবে, অন্য এমপিরা পারবেন।’
এর আগে গত বৃহস্পতিবার কমিশনের সভা শেষে ইসি সচিব হেলালউদ্দিন আহমদ বলেছিলেন, ‘সব এমপি স্থানীয় সরকার নির্বাচনের প্রচারে অংশ নিতে পারবেন।’
প্রসঙ্গত, সিলেট সিটিতে ভোট হয়েছে ২০১৩ সালের ১৫ জুন। প্রথম সভা হয় ২০১৩ সালের ৯ অক্টোবর। এ সিটির মেয়াদ পূর্ণ হবে ৮ অক্টোবর। গেল ১১ এপ্রিল এ সিটির নির্বাচনের দিন গণনা শুরু হয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজRead More
বাদ পড়া শিশুদের হামের টিকাদান শুরু ২৬ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে বর্তমানেRead More



Comments are Closed