মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
মৌলভীবাজার সংবাদদাতা: মৌলভীবাজার সদর উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো এক শিশু।
সোমবার (২৮ মে) বেলা আড়াইটার দিকে পৌর শহরের সুলতান পুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতরা হলো, কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার পুড়াকান্দা গ্রামের চান মিয়ার কন্যা শিশু অঞ্জনা আক্তার (৭) ও একই থানাধিন বাহেরবালি গ্রামের সিদ্দিক আলীর মেয়ে তানিয়া আক্তার (৭)। নিহত দুই শিশু পরিবারের সাথে সুলতানপুর এলাকায় শামীম মিয়ার কলোনিতে বসবাস করতো। নিহতরা শহরের শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় আয়েশা আক্তার (৮) নামে আরেক শিশু আহত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পুকুর পাড়ে তানিয়া, অঞ্জনা ও আয়েশা খেলা করছিল। এসময় তারা পানিতে গোসলের জন্য নামলে সেখানে ডুবে যায়। পরে আব্দুর রহমান নামের এক যুবক আয়েশাকে পানিতে হাবুডুবু খেতে দেখে তাকে উদ্ধার করলে সে জানায় আরো ২জন পানিতে ডুবে আছে। পরে খোঁজাখুঁজি করে তানিয়া ও অঞ্জনাকেও উদ্ধার করা হয়। পরে তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর আনিসুজ্জামান বায়েছ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
শ্রীমঙ্গলে বাসের ধাক্কায় সিএনজির ৩ যাত্রী নিহত
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।Read More
কমলগঞ্জে স্কুলছাত্রীকে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রেমের ফাঁদে ফেলে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) পাঁচ দিনRead More



Comments are Closed