সিলেটে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর টিলাগড় এলাকায় ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা করেছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে অপরিচ্ছন্নতার কারণে আশা রেস্টুরেন্টকে ১০ হাজার, পণ্যের গুণগত মান না থাকার অভিযোগে দয়াল ভেরাইটিজ স্টোরকে ৫ হাজার ও লাইসেন্সে ত্রুটি থাকার কারণে নাদিয়া পোল্ট্রি ফার্মকে ৫০০ টাকা জরিমানা করা হয়।
রমজান মাসব্যাপী বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে সোমবার (২৮ মে) বেলা ৩ টার দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুবাইয়ার নেতৃত্বে নগরীর টিলাগড় এলাকায় অভিযানে নামে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯, বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশন অধ্যাদেশ ১৯৮৫ এবং কৃষি পণ্য বাজার নিয়ন্ত্রণ আইন ১৯৬৪ এর আওতায় ৩ টি মামলায় মোট ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অন্যান্যের মধ্যে বাজার মনিটরিং প্রতিনিধি মো. গোলাম রসুল, বিএসটিআই প্রতিনিধি পারভেজ মিয়া, সেনিটারি ইন্সপেক্টর বেনু ভুষন দাসসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed