Main Menu

শ্রীমঙ্গলে ইয়াবাসহ ৫ ‘মাদক ব্যবসায়ী’ আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবা সহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল।

রোববার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মির্জাপুর এলাকার মৃত তুরন আলীর ছেলে মো. মুসা মিয়া (৩২), শ্রীমঙ্গলের ছাত্রাবট এলাকার মো. মিলন মিয়ার ছেলে মো. সুমন আহম্মেদ (২৫), মৃত মধু মিয়ার ছেলে মো. মজিবুর রহমান (৩৫), মৃত চিতাই মিয়ার ছেলে মো. জাহির মিয়া (৩০), মো. হাবিব মিয়ার ছেলে মো. রাসেল আহম্মেদ (২২)।

এসময় তাদের নিকট থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে র‍্যাব। আসামীদের ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়।

Share





Related News

Comments are Closed