Main Menu

তাহিরপুরে মাদকসহ ৫জন গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুরে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা, বিদেশী মদ ও গাঁজা সহ ৫ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। রোববার মধ্যরাতে থানা পুলিশ, বাদাঘাট পুলিশ ফাঁড়ি ও ট্যাকেরঘাট পুলিশ ফাঁড়ির টহল দল পৃথক অভিযান চালিয়ে এসব চিহ্নিত মাদক কারবারীদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার শিমুলতলা গ্রামের মৃত আবদুস ছাক্তারের ছেলে মেরাজ মিয়া, মোদেরগাঁও গ্রামের আবদুল হেকিমের ছেলে রফিক মিয়া, আবদুল মতিনের ছেলে বাবুল মিয়া, সুলেমানপুর গ্রামের মৃত গোল হোসেনের ছেলে বুলবুল আহমদ ও সীমান্তবর্তী বড়ছড়া শুল্ক ষ্টেশনের বুরুঙ্গাছড়া গ্রামের সুরুজ আলী মুন্সীর ছেলে নজরুল ইসলাম।
জেলা পুলিশ সুপার মো. বরকতুল্লাহ খাঁন জানান, গ্রেফতারকৃতদের নিকট থেকে ৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, আধা কেজি গাঁজা, ২০ লিটার চোলাই মদ ও ৪ বোতল বিদেশী মদ জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রোববার রাতেই তাহিরপুর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক ৪টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় আরো ৪ মাদক কারবারীকে পলাতক আসামী দেখানো হয়েছে।

Share





Related News

Comments are Closed