বানিয়াচংয়ে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে অাব্দুল করিম নামে এক ধান কাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ মে) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার ৮ নং খাগাউড়া ইউনিয়নের গুনই গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত অাব্দুল করিমের (৪০) বাড়ি লাখাই উপজেলার বুল্লা গ্রামে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার বিকালে গুনই গ্রামের মাঠ থেকে গরু অানতে যান করিম। এসময় বৃষ্টি শুরু হলে তিনি মাঠের পার্শবর্তী একটি স্কুলে অাশ্রয় নেওয়ার চেষ্টা করেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
৮ নং খাগাউড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ শওকত অারেফিন সেলিম জানান, অাব্দুল করিম বোরো ধান কাটতে গুনই গ্রামের মুকিত চৌধুরীর বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার বিকালে মাঠ থেকে গরু অানতে গেলে বজ্রপাতে মৃত্য হয় তার।
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed