Main Menu

চলে গেলেন বলিউড অভিনেত্রী গীতা কাপুর

বিনোদন ডেস্ক: বলিউডের বিখ্যাত সিনেমা ‘পাকিজা’র অভিনেত্রী গীতা কাপুর না ফেরার দেশে চলে গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

শনিবার সকাল ৯টার সময় মুম্বাইয়ের এস আর ভি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই বলিউড অভিনেত্রী বিখ্যাত অভিনেতা ধর্মেন্দ্রর বিপরীতে ‘রাজিয়া সুলতানা’তে অভিনয়ের পাশাপাশি প্রায় অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেন।

চলচ্চিত্র নির্মাতা অশোক পণ্ডিত টুইট বার্তায় গীতা কাপুরের মৃত্যুর খরবটি নিশ্চিত করেছেন।

তিনি লেখেন, ‘শেষ পর্যন্ত চলে গেলেন গীতা জি। আমরা তাঁর জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। তবে তাঁকে হারিয়ে দিল মৃত্যু। গত এক বছর ধরে তিনি তাঁর সন্তানদের মুখ দেখার অপেক্ষায় ছিলেন, কিন্তু সেটা হয়নি। আমরা সব সময় তাঁকে আনন্দে রাখার চেষ্টা করতাম। কিন্তু আজ সকালে তাঁর সাথে সাথে আমরাও হেরে গেলাম।’

Share





Related News

Comments are Closed