সিলেটে বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছে তিন ভাই। এদের মধ্যে দুইজন আপন ভাই এবং অন্যজন তাদের চাচাতো ভাই।
শনিবার (২৬ মে) সন্ধ্যার দিকে সদর উপজেলার জিলকার হাওরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো, সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের মিরেরগাঁও গ্রামের বদর উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২০) ও ইমন মিয়া (১০) এবং তাদের চাচাতো আবদুল আমিন (১৬)।
জানা যায়, শনিবার বিকালে জিলকার হাওরে মাছ ধরতে গিয়ে তিন ভাই বজ্রপাতের শিকার হন। এ সময় হাওরে থাকা কয়েকজন মৎস্যজীবী তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বজ্রপাতে তিন ভাইয়ের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। তাদের মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed