কবিরাজির নামে ধর্ষণ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: কবিরাজি চিকিৎসার নামে নারীদের ধর্ষণ, ধর্ষণের ভিডিওচিত্র ধারণ ও সেই ভিডিওচিত্র ফাঁসের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল করার অভিযোগে সিরাজগঞ্জে দুই ভণ্ড কবিরাজকে আটক করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আটকরা হলেন- জেলার সদর উপজেলার মুক্তারগাঁতী গ্রামের মৃত হাশেম আনছারীর ছেলে জাকারিয়া আনছারী (৪৫) ও পৌর এলাকার সয়াধানগড়া মহল্লার মহির উদ্দিনের ছেলে আপেল মাহমুদ (২৯)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আটকরা দীর্ঘদিন ধরে নারীদের কবিরাজি চিকিৎসার নামে ধর্ষণ ও ধর্ষণের ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নিচ্ছিল। বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার মুজিব সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকদের শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ সদর থানায় হস্তাস্তর করা হয়েছে।
সদর থানার ওসি মোহাম্মদ দাউদ হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed