ডি.লিট উপাধি পেলেন শেখ হাসিনা
বৈশাখী নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের আসানসোলে অবস্থিত কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিশেষ সমাবর্তনে সম্মানসূচক ডক্টর অব লিটারেচার (ডি.লিট) উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার (২৬ মে) বেলা ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রীকে এই উপাধি দেওয়া হয়।
শোষণমুক্ত ও বৈষম্যহীন সমাজ গঠনে এবং গণতন্ত্র, নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য দূরীকরণ এবং আর্থ সামাজিক উন্নয়নের মাধ্যমে সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে অসাধারণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবে শেখ হাসিনাকে এই উপাধি দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধন চক্রবর্তী শেখ হাসিনাকে ডি. লিট উপাধি দেওয়ার ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বাংলা সরকারের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি।
এর আগে সকাল ১০টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে নেতাজি সুভাস চন্দ্র বসু এয়ারপোর্ট থেকে দুর্গাপুর কাজী নজরুল বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। বেলা ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সড়কপথে বেলা ১২টার দিকে আসানসোলে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে পৌঁছান।
সমাবর্তনের পর কলকাতায় নেতাজি সুভাষচন্দ্র স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে হোটেল তাজ বেঙ্গলে ফিরে মমতার সাথে শেখ হাসিনার বৈঠকের কথা রয়েছে।
শুক্রবার (২৫ মে) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে দু’দিনের সরকারি সফরে কলকাতা পৌঁছান প্রধানমন্ত্রী। তারপর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে নির্মিত ‘বাংলাদেশ ভবন’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর বিকেলে শেখ হাসিনা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবাসস্থল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পরিদর্শন করেন।
আজ শনিবার রাত্রে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Related News
ইতালির বন্দরে বিমানের ফ্লাইট বিকল, আড়াইশ যাত্রী আটকা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ইতালির রোম বিমানবন্দরে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে দীর্ঘ সাতRead More
প্রথম শ্রেণিতে ফিরছে লটারিতে ভর্তি, বাকি সব পরীক্ষায়
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: প্রথম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তিতে আবারও লটারিপদ্ধতি চালু রাখার সিদ্ধান্তRead More



Comments are Closed