সিলেটে মোবাইলের দোকানে চুরি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ব্যস্ততম জিন্দাবাজার এলাকার এমএ ডিস্ট্রিবিউশন নামের একটি মোবাইল ফোনের দোকানে বৃহস্পতিবার রাতে দু:সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বিভিন্ন ব্রান্ডের প্রায় ৭৫টি মোবাইল সেট নিয়ে গেছে। চুরি যাওয়া মোবাইলের আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষ টাকা বলে দাবী করেছেন দোকান মালিক মো. আশরাফ।
দোকান মালিক জানান, বৃহস্পতিবার ইফতারের আগে তিনি দোকানটি বন্ধ করে যান। শুক্রবার জুমার নামাজের পর দোকানে এসে চুরির ঘটনা তার কাছে ধরা পড়ে। বিষয়টি কোতয়ালী থানার পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোতয়ালী থানার ওসি গৌছুল হোসেন চুরির বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed