Main Menu

‘নীল চাঁদোয়ার নীচে’ কাব্যগ্রন্থের প্রকাশনা ৪ এপ্রিল

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা সাহিত্যে সত্তর দশকের শক্তিমান কবি ও সাংবাদিক নিজাম উদ্দীন সালেহ’র সদ্য প্রকাশিত ‘নীল চাঁদোয়ার নীচে’ কাব্যগ্রন্থের প্রকাশনা উৎসব ৪ এপ্রিল বুধবার বিকেল ৩টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ সাহিত্যসভা হলে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ আতী উল্লাহ। এতে সিলেটের বিশিষ্ট কবি, শিক্ষাবিদ ও সাংবাদিকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বক্তব্য রাখবেন। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed